কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

উইগ্রো বারি-সবুজ ড্রোন, কৃষিতে নতুন যুগের সূচনা

যবিপ্রবিতে ড্রোনে সার প্রয়োগের সফল প্রদর্শনী। ছবি : সংগৃহীত
যবিপ্রবিতে ড্রোনে সার প্রয়োগের সফল প্রদর্শনী। ছবি : সংগৃহীত

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ড্রোনভিত্তিক কৃষি কার্যক্রমের এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে ড্রোনের মাধ্যমে কৃষিজমিতে ইউরিয়া সার স্প্রে করে দেখানো হয়, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যবস্থায় নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি উন্মুক্ত কৃষিজমিতে আয়োজিত এ প্রদর্শনীতে দেখানো হয়, কীভাবে স্বল্প সময়ে ও কম খরচে ড্রোনের মাধ্যমে সার প্রয়োগ করা যায়।

একদিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক এবং যশোর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. রাজিয়া সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসেন খান।

এছাড়া উইগ্রো প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার মো. মাহমুদুর রহমান এবং হেড অব বিজনেস এক্সপানশন অ্যান্ড স্ট্র্যাটেজি শাকিল আহমেদ শুভ।

উইগ্রো কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগ তাদের বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য দেশের কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়া। এর মাধ্যমে কৃষিকাজ আরও সহজ, দ্রুত ও লাভজনক হবে বলে তারা আশাবাদী। প্রকল্পে সহযোগিতার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-কে ধন্যবাদ জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১০

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১২

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৩

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৪

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৫

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৬

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৭

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৮

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

১৯

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

২০
X