কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ এএম
অনলাইন সংস্করণ

ঢামেক হাসপাতালে হামলার প্রতিবাদে ফের বিক্ষোভের ডাক

ঢামেক হাসপাতালে হামলার প্রতিবাদে ফের বিক্ষোভের ডাক। ছবি : সংগৃহীত
ঢামেক হাসপাতালে হামলার প্রতিবাদে ফের বিক্ষোভের ডাক। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার প্রতিবাদে শনিবার (১১ এপ্রিল) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএস)।

সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম এতে সই করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টায় মিলন চত্বরে ঢাকা মেডিকেলে কর্মরত সব ইন্টার্ন ডক্টর, ট্রেইনি ডক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে একযোগে গত ২ দিন আগে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, নিজেদের নিরাপদ কর্মস্থল আদায় এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদস্বরূপ ঢাকা মেডিকেলে কর্মরত সব ইন্টার্ন ডক্টর, ট্রেইনি ডক্টর ও শিক্ষার্থীদের আগামীকালের বিক্ষোভ মিছিলে সবাইকে অংশগ্রহণের জন্য বলা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সদস্য মাহাদী হাসান সানিমের অসুস্থতার জেরে তাকে প্রেসক্রাইব করা নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালানো হয়। এতে অন্তত দু’জন চিকিৎসক আহত হন। এর মধ্যে একজন ট্রেইনি, অপরজন ইন্টার্ন চিকিৎসক। অমর একুশে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন তায়েব এবং সদস্য মাহাদী হাসান সানিম ও মোবিন মিয়ার নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়।

এ ঘটনা তদন্তে একই দিন উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে প্রধান হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও ঢামেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাদিম আহমেদ। শনিবার সকালে এই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X