শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

লিফট দেখতে গ্রিস গেলেন শাবিপ্রবির প্রধান প্রকৌশলী

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উন্নতমানের লিফটের গুণগতমান যাচাইয়ে গ্রিস সফরে গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের চলমান এক হাজার কোটি টাকার ‘অধিকতর উন্নয়ন প্রকল্প-২’-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বরাদ্দ পাওয়া অর্থায়নে নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের লিফট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ক্লিমান হেলাস এস এ গ্রিস’ প্রি-শিপমেন্ট ইন্সপেকশনের (চালানের আগে গুণগতমান পরীক্ষা) জন্য চলতি মাসের ১৩ থেকে ১৯ এপ্রিল গ্রিস সফর করবেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী।

সফরকালীন চলমান অধিকতর উন্নয়ন প্রকল্প-২ সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাধন চন্দ্র দাস।

এ বিষয়ে জানতে প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‌‘গতকাল উপাচার্য স্যার আমাকে জানান—লিফটের বিষয়ে প্রধান প্রকৌশলীকে এক্সপার্ট হিসেবে গ্রিসে পাঠিয়েছি। আমি জানতে চাইলাম কবে যাবে। তিনি জবাবে বললেন, কাল অথবা পরশু। সঙ্গে আর কেউ যাচ্ছে কি না সে বিষয়ে তিনি কিছু বলেননি।’

প্রকল্প পরিচালক থাকাকালীন বিদেশ সফরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি উপাচার্য ভালো বলতে পারবেন। তবে আমি যতটুকু জানি, নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ডিপিপিতে আছে—যারা ওয়ার্ক ওয়ার্ডার পাবে তারা চাইলে বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নিয়ে যাবেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘লিফটের বিষয়টা খুবই সেন্সিটিভ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো লিফট এনেছে। যেখানে লিখা ছিল লিফট ১৪/১৫ জন বহন করতে পারবে। কিন্তু আনার পর সে পরিমাণে বহন করতে পারেনি। তাই অভিজ্ঞতা বিবেচনায় উনাকে পাঠিয়েছি। এছাড়া লিফট বিক্রেতা কোম্পানি আমাদেরকে প্রস্তাব দিয়েছে আমরা যেন এক্সাপার্টিজ পাঠাই।’

তিনি বলেন, ‘এতে আহামরি টাকা খরচ হবে না। অল্প কিছু টাকা খরচ করেও যদি আমরা ভালো জিনিসটা আনতে পারি, তা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১০

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১১

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১২

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৩

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৫

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৬

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৭

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৮

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

২০
X