কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে এআইইউবিতে বৈশাখী উৎসব উদযাপিত

এআইইউবিতে বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে। ছবি: সংগৃহীত
এআইইউবিতে বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘এআইইউবি বৈশাখী উৎসব’।

বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙে সাজানো পুরো ক্যাম্পাস পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজনের মধ্যে ছিল বাউল গান, লোকসংগীত, গ্রামীণ মেলা, নাগরদোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড পারফরম্যান্স। এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত গ্রামীণ মেলায় উঠে আসে বাংলার ঐতিহ্য ও লোকসংস্কৃতি। বিভিন্ন স্টলে স্থান পায় দেশীয় খাবার, হস্তশিল্প, মাটির খেলনা, পাটজাত পণ্যসহ নানা লোকজ সামগ্রী। পাশাপাশি ক্যাম্পাসজুড়ে আলপনা অঙ্কন ও বৈশাখী মোটিফের সাজে উৎসবের আমেজ আরও বেড়ে যায়।

উৎসবের উদ্বোধন করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এদিকে বিকেলে আয়োজনের দ্বিতীয় পর্বে শুরু হয় জমকালো কনসার্ট। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান এবং ব্যান্ড দল ওয়ারফেজ। তাদের পরিবেশনায় পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন প্রতিবছরই নিয়মিতভাবে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X