নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে সরকারি কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলা

অধ্যক্ষ মো. নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার চিত্র। ছবি : কালবেলা
অধ্যক্ষ মো. নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার চিত্র। ছবি : কালবেলা

নরসিংদীতে সরকারি কলেজের ভেতরে ঢুকে অধ্যক্ষের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। রোববার (১৯ এপ্রিল) সকালে রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ওই অধ্যক্ষের নাম মো. নূর সাখাওয়াত হোসেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, অধ্যক্ষ নূর সাখাওয়াত সকাল সাড়ে ৯টার দিকে কলেজে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এসময় এলাকার আমজাদ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। তারা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

একপর্যায় অধ্যক্ষের ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সন্ত্রাসীরা নূর সাখাওয়াতকে টেনেহিঁচড়ে অফিস কক্ষ থেকে বের করে বারান্দায় এনে এলোপাথারি কিলঘুষি মেরে লাঞ্ছিত করে। এসময় কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ এগিয়ে আসলে সন্ত্রাসীরা অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন বলেন, এলাকার আমজাদ হোসেন ও নাজমুল হোসেন বাদলের নেতৃত্বে একদল সন্ত্রাসী অফিস কক্ষে ঢুকে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। এসময় কলেজের শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে, গত ২৬ জানুয়ারি অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেনকে স্বপদে বহাল রাখার দাবিতে কলেজের প্রধান ফটকের সামনে অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একটি মানবন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে আমজাদ হোসেন ও নাজমুল হোসেন বাদলের নেতৃত্বে একদল সন্ত্রাসী মানববন্ধনে উপস্থিত হয়ে নারী অংশগ্রহণকারীদের উদ্দেশে অশালীন ভাষায় গালাগাল শুরু করে এবং হাতে থাকা ব্যানার ছিনিয়ে নিয়ে মারধর করে। এ ঘটনার ফুটেজ সাংবাদিকরা সংগ্রহ করতে গেলে উল্লেখিত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালায়।

অভিযুক্ত আমজাদ হোসেন ও নাজমুল হোসেন বাদলের মোবাইলে কল দিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ওনারা রিসিভ করেননি।

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X