ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা
চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা

চট্টগ্রামের সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদেরকে ‘শিক্ষা গুপ্ত, একসাথে চলে না’, ‘গুপ্তদের ঠিকানা, ইবি ক্যাম্পাসে হবে না’, ‘আমাদের ক্যাম্পাস, আমরাই গড়বো’ এবং ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য-সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনোয়ারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

মিছিল পরবর্তী সমাবেশে শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, দীর্ঘ ১৭ বছর যখন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছিল, তখন জামায়াত-শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগ, ফ্যাসিবাদের দোসর ছিল। গুপ্ত লোকজন আজকে বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য মব সৃষ্টি করছে, সারা বাংলাদেশে হামলা চালাচ্ছে। এই ক্যাম্পাসে যদি গুপ্ত রাজনীতির কোনো ধারক-বাহক মিছিল করতে চায়, মব সৃষ্টি করতে চায়, কারো উপরে হামলা করতে চায়-তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সাবেক সভাপতি ওমর ফারুক বলেন, আমাদের আদর্শের জনক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো নোংরামি করা হয়, অশ্লীল স্ট্যাটাস দেওয়া হয়, তাহলে আমরা এটা মেনে নেবো না, এর প্রতিবাদে হয় মরবো, না হয় মারবো।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বর্তমান গুপ্ত বাহিনীকে সেই ১৪-১৫ সালের পরে শুধু ইসলামি বিশ্ববিদ্যালয়েই না, বরং সারা বাংলাদেশে কোথাও পাইনি। পরবর্তীতে তারা সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্নভাবে হল দখলের চেষ্টা করছে, নামে-বেনামে ইসলামি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। সবই একই গুপ্ত, এই গুপ্তদের প্রতিরোধ করব। আজকে থেকে আমরা এই গুপ্ত আইডির বিরুদ্ধে এবং যারা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করবে, যারা ছাত্রদলের নেতাদের নিয়ে কটূক্তি করবে, তাদের শায়েস্তা করব। কোনো শক্তি নেই তাদের বাঁচাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১০

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১১

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১২

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৩

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৪

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৫

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৬

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৭

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

১৮

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

১৯

আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য 

২০
X