রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি

রাবিতে শুক্রবার ছাত্রলীগের দুই পক্ষের মারামারি হয়। ছবি : কালবেলা
রাবিতে শুক্রবার ছাত্রলীগের দুই পক্ষের মারামারি হয়। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ও বিকেলে আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে পৃথক এ মারামারি হয়।

ছাত্রলীগ ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, আজ দুপুরে হলের ক্যান্টিনে জাহিদ নামের এক ছাত্র খাচ্ছিলেন। একটু পর শান্ত ক্যান্টিনে এসে জাহিদের স্থানে বসতে চান। কিন্তু জাহিদ জায়গা ছাড়তে না চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে শান্ত ও কয়েকজন মিলে ১২৯ নম্বর রিফাতের কক্ষে জাহিদকে মারতে যান। তবে কক্ষ বন্ধ থাকায় তারা দরজা ধাক্কাধাক্কি করেন। এরপর ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ভাস্কর সাহা কয়েকজনকে নিয়ে মীমাংসার জন্য ওই কক্ষে প্রবেশ করেন। সেখানে থাকা জাহিদ ও রিফাতকে মারধর করেন। এ ছাড়া তাদের হল থেকে বের করারও হুমকি দেন ভাস্কর।

আরও জানা যায়, বিকেল ৪টার দিকে সাকিবুল ইসলাম বাকির অনুসারীরা মতিহার হলের পাশে অবস্থান নেন এবং ভাস্কর সাহা বের হলে তাকে মারধর করেন। পরে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব এসে পরিস্থিতি শান্ত করেন। বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সাবেক নেতা সাকিবুল ইসলাম বাকি এলে তাকে মারধর করেন বর্তমান কমিটির নেতাকর্মীরা। পরে আহত হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন বাকি।

এ বিষয়ে জানতে চাইলে সাকিবুল হাসান বাকি বলেন, ‘হলে আমার অনুসারীদের মারধর করার কথা শুনে ক্যাম্পাসে আসি। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পেছনে বসেছিলাম। কিছুক্ষণের মধ্যে বর্তমান কমিটির নেতাকর্মীরা এসে আমাকে মারধর করেন।’

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবকে একাধিকবার কল করেও বক্তব্য পাওয়া যায়নি।

মতিহার হলের প্রাধক্ষ্য নজরুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, খোঁজ-খবর নিচ্ছি। দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুক হক বলেন, ‘আমরা ছাত্রলীগের দুই পক্ষকে ডেকে বিষয়টার সমাধান করব। এ ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রক্টরিয়াল টিম ক্যাম্পাসে টহল দিচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১০

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১১

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১২

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৩

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৪

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৬

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৭

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৮

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৯

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২০
X