মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গবেষণা প্রকল্পে বরাদ্দ পেলেন চুয়েটের ৩ শিক্ষক

বাঁ থেকে ড. মোহাম্মদ ইসলাম মিয়া, ড. সুমিত মজুমদার ও ড. এম কে মো. জিয়াউল হায়দার। ছবি : সংগৃহীত
বাঁ থেকে ড. মোহাম্মদ ইসলাম মিয়া, ড. সুমিত মজুমদার ও ড. এম কে মো. জিয়াউল হায়দার। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা খাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় দাখিলকৃত গবেষণা প্রস্তাব ও আর্থিক বিভাজন শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির জাতীয় স্টিয়ারিং কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে।

গত ২৩ জুন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইটে এ বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

এতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিন শিক্ষকের তিনটি আলাদা গবেষণা প্রকল্প চূড়ান্তভাবে গৃহীত হয়েছে এবং গবেষণা কাজে ৩৮ লাখ টাকা সরকারি অর্থ বরাদ্দ পেয়েছেন।

বরাদ্দ পাওয়া শিক্ষকরা হলেন, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমিত মজুমদার এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. এম কে মো. জিয়াউল হায়দার।

প্রকল্প তিনটির গবেষণাকর্ম আগামী ২০২৬ সালের জুন মাসের মধ্যে সম্পাদনের সময়সীমা দেওয়া হয়েছে।

পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়ার নেতৃত্বে প্রস্তাবিত গবেষণা প্রকল্পটির শিরোনাম ‘Hybrid Computational Intelligent Models for Real-Time Prediction of Drilling Rate of Penetration in Unconventional Gas Exploration, Bengal Basin’।

প্রকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস/তেল অনুসন্ধান ও উৎপাদনের জন্য প্রায় ১০-১১ হাজার ফুট শিলাস্তরে খনন করতে হয়। উক্ত খননকার্য টেকসই ও নিরাপদভাবে করার জন্য শিলাস্তরে খনন অনুপ্রবেশের হার নির্ধারণ করার প্রয়োজন। বাংলাদেশের গভীরতম বিভিন্ন পাললিক শিলা স্তরের অনুপ্রবেশের হার (আরওপি) সম্পর্কে কোন মডেল ডেভেলপমেন্ট হয়নি ও পূর্বে কোন গবেষণাকর্মও সম্পাদিত হয়নি।

তাই দেশের জ্বালানি নিরাপত্তার লক্ষ্যে প্রাকৃতিক গ্যাস মজুত অনুসন্ধানে এবং খননকার্যে ঝুঁকি কমানো ও বাংলার অববাহিকার গঠন বৈশিষ্ট্য মূল্যায়নে ভূতাত্বিক ও খনন তথ্য/উপাত্ত নিয়ে মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করে আরওপি মডেল তৈরি করা হবে এই গবেষণা প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মেয়াদকাল দুই বছর।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমিত মজুমদারের নেতৃত্বে প্রস্তাবিত গবেষণা প্রকল্পটির শিরোনাম ‘Non-Invasive and Continuous Monitoring of Foetal Heart Rate using Acoustic Sensing Technology’।

প্রকল্পটির বিষয়ে তিনি বলেন, মাতৃগর্ভে ভ্রূণের হৃৎস্পন্দন পরিমাপ, ভ্রূণের হৃৎপিণ্ডের অবস্থা ও গতিবিধি এই প্রজেক্টির মাধ্যমে খুব সহজেই নির্ণয় করা যাবে। এ প্রযুক্তির সব থেকে বড় সুবিধা হলো, এটি যেকোনো সময়-যেকোনো জায়গা থেকেই ব্যবহার করা যাবে। তারবিহীন প্রযুক্তি হওয়ায় এর জন্য আলাদা কোনো ঝামেলার প্রয়োজন নেই। এটির সাহায্যে ভ্রূণের হৃৎস্পন্দন সার্বক্ষণিক পর্যালোচনা করা যায় বলে, শিশুর হৃৎপিণ্ডের সুস্থতা সম্পর্কে আগাম ধারণা পাওয়া সম্ভব।

অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ড. সুমিত মজুমদার বলেন, আমরা আসলে চুয়েটের নামকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই। এটা কেবল শুরু। প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হলে সামনের দিনে আমাদের জন্য এক নতুন দিগন্ত খুলে যাবে। হয়ত আরো অনেক প্রকল্পের অনুমোদন পাওয়া যাবে।

এ তালিকায় চলমান আরেকটি প্রকল্পে নেতৃত্বে দিচ্ছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এম কে মো. জিয়াউল হায়দার। তার প্রস্তাবিত গবেষণা প্রকল্পটির শিরোনাম 'Fabrication of Biometric Artificial Membrane for the Desalination of Sea Water’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X