কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চীনের বিদ্যালয়ে এআই শিক্ষা চালু

প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির প্রাথমিক ধারণা ও অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। ছবি : সংগৃহীত
প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির প্রাথমিক ধারণা ও অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। ছবি : সংগৃহীত

চীন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১৫ ডিসেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় তার এক নির্দেশনায় বলেছে, দেশের ‘উদ্ভাবনী প্রতিভার চাহিদা মেটাতে’ এবং শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে স্কুলগুলোর মধ্যে এআই শিক্ষার মান বৃদ্ধি করা প্রয়োজন।

নির্দেশনায় বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির প্রাথমিক ধারণা ও অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রাথমিকের শেষ ধাপে এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের এআই সম্পর্কিত বিষয়গুলো বোঝা এবং সেগুলো প্রয়োগের দিকে মনোযোগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এআই কেন্দ্রিক উদ্ভাবনী প্রকল্প তৈরি এবং এর উচ্চতর প্রয়োগের দিকে ফোকাস করবে।

এর আগে চীন ২০১৭ সালে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বের নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে একটি জাতীয় পরিকল্পনা প্রকাশ করে। এর পর ২০১৮ সালে চীনের পাঁচ শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এআই বিষয়ে স্নাতক প্রোগ্রাম চালু হয়।

চীনের এআই শিক্ষার প্রতি আগ্রহের কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রযুক্তি যুদ্ধ এবং চ্যাটজিপিটির মতো এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর জনপ্রিয়তা। এর ফলে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে চীন তার শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তি বিশ্বে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে চায়, যাতে তারা ডিজিটাল দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারায় শক্তিশালী হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X