মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করল জবি শিবির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জুরাইন কবরস্থানে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করে সংগঠনটি।

এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধার মাগফিরাত কামনা করেন তারা। দোয়া মাহফিলে শাখা সেক্রেটারি জেনারেলসহ অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অদম্য জবিয়ান প্যানেলের এজিএস পদপ্রার্থী ও আপ বাংলাদেশের সংগঠক মাসুদ রানা বলেন, মহান বিজয় দিবসে যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করার জন্য জুরাইন কবরস্থানে গিয়েছিলাম। এ সময় আমরা সাদেক হোসেন খোকাসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করি। পাশাপাশি জুলাই যোদ্ধাদের কবরও জিয়ারত করি।

প্যানেলের ভিপি প্রার্থী ও জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমাদের বিজয়ের জন্য যাদের অবদান সবচেয়ে বেশি, তারা হলেন মহান মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন বা পরবর্তীতে মারা গিয়েছেন তাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর হচ্ছে দোয়া। তাই আমরা ফজরের নামাজের পর জুরাইন কবরস্থানে যাই। সেখানে আমরা তাদের কবর জিয়ারত করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X