মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২:১৬ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

দ্রুত ডাকসুর ঘোষণা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিবিরের

মধুর ক্যান্টিনে ঢাবি শাখা শিবিরের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
মধুর ক্যান্টিনে ঢাবি শাখা শিবিরের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ঘোষণা না এলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবির।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে পাঁচটায় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন শাখা শিবির সভাপতি এসএম ফরহাদ।

ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসএম ফরহাদ। এ সময় তিনি দ্রুত ডাকসু নির্বাচন, সাম্য হত্যার বিচার ও ঢাবি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব এক জরিপে দেখা গেছে, ৯৬ শতাংশ শিক্ষার্থী ডাকসুর পক্ষে ভোট দিয়েছে। কিন্তু কোনো এক অজানা কারণে বারবার ডাকসু পিছিয়ে যাচ্ছে। এ সময় দ্রুত সময়ের মধ্যে ডাকসু না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিচারকার্য বেশ সময়সাপেক্ষ। তিনি প্রশাসনকে ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারকার্য দ্রুত সময়ে শেষ করার আহ্বান জানান।

পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস গঠনে তিনি বেশ কয়েকটি দাবি জানান। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো- ক্যাম্পাস এলাকায় ভবঘুরে, অপ্রকৃতিস্থদের বিরুদ্ধে উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা, পুরো ক্যাম্পাস এলাকা ও ক্যাম্পাসের প্রবেশপথগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা ও নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা এবং প্রক্টরিয়াল টিমের সদস্যসংখ্যা বৃদ্ধি করা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপট ডাকসু নির্বাচন পেছানোর কোনো কারণ বলে আমরা মনে করি না। বরং ডাকসু না থাকায় ক্যাম্পাসে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। ডাকসু হলে এসব কমবে বলে আমরা মনে করি।

সাম্য হত্যাকাণ্ড সম্পর্কিত আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দাবি হলো এই হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা। এর পেছনে কোনো কারণ ও এর কোনো প্রভাব আছে কিনা তা জানা। পাশাপাশি জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X