ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না: ড. মোবারক

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন। ছবি : কালবেলা
নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন। ছবি : কালবেলা

কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না। কেউ যদি টাকা দিতে আসে তাকে ধরে পুলিশে দিয়ে দেবেন। এবার ইতিহাসের পরিবর্তন হয়েছে, মানুষ সচেতন হয়ে গেছে। এক হাজার কোটি টাকা দিলেও একটা লোককে কেনা যাবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়ায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোবারক হোসাইন বলেন, প্রশাসন এবার শক্ত অবস্থানে থাকবে। কেউ যদি ভোট কারচুপির দুঃস্বপ্ন দেখে, তা বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না।

তরুণ সমাজ জেগে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, একজন হাদি চলে গেছে, কিন্তু এখন লাখ হাদি ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। কাউকে ভয় দেখিয়ে রাজনীতি করার দিন বাংলাদেশে শেষ। যারা রাজনীতিকে ব্যবসা মনে করেন, তাদের রাজনীতি ছেড়ে ব্যবসা করাই ভালো।

ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাবেন না। বুক ফুলিয়ে মাঠে কাজ করবেন। কেউ ভয় দেখাতে এলে বলবেন—আমিও এই এলাকার মানুষ, আপনিও এই এলাকার মানুষ; কাকে ভয় দেখান!

সাধারণ ভোটারদের উদ্দেশে ড. মোবারক হোসাইন বলেন, গত ৫৪ বছরে মানুষ অনেককেই দেখেছে। এবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে বৈষম্য থাকবে না, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা হবে এবং দল-মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা রেজাউল করিম, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ কাউসারসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X