কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের ছত্রছায়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থক

সাকিল। ছবি : কালবেলা
সাকিল। ছবি : কালবেলা

একসময়ের নিষিদ্ধ ছাত্রলীগ করা সাকিল এখন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের ছত্রছায়ায় ক্যাম্পাসে নানা বিতর্ক সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।

তারই অংশ হিসেবে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সংবাদ সম্মেলন কভার করতে আশা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এক সদস্যের হাত থেকে ফোন কেড়ে নিয়ে তাকে হেনস্তা করার চেষ্টা করে সাকিল। পরে বিষয়টি জানতে পেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন সোহরাওয়ার্দী কলেজে এসে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিমউদদীনকে বিস্তারিত জানালে জসিম সাকিলকে সরি বলতে বলে এবং সমঝতা করে দেয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যাতে না করে সে বিষয়ে সতর্ক করে দেয়।

৫ আগস্টের পর যখন স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ত্যাগ করে তখন সাকিলও তার খোলস পাল্টিয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের ছত্রছায়ায় লালিতপালিত হচ্ছে বলে দাবি করছে শিক্ষার্থীরা।

সে তার ছাত্রলীগের লেবাস পরিবর্তন করতে ৫ আগস্টের পর তার আগের ফেসবুক আইডি বন্ধ করে নতুন আইডি খুলেছে বলে জানিয়েছে তারা। তার আগের আইডির নাম ছিল এস, বি সাকিল আহমেদ যার প্রমাণ তার বর্তমান আইডিতে রয়েছে বলে জানা গেছে। সে আইডি দিয়েই সে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণা চালাতো বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে তার পূর্বের আইডি দাবি কারা আইডির দুটো স্কিনশর্ট পাওয়া গেছে। যেখানে একটা পোস্ট ধানমন্ডি ৩২ নম্বরে মোমবাতি প্রোজ্জ্বল নিয়ে আরেকটি পোস্ট ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেক দিবস নিয়ে।

উল্লেখ্য, ৫ আগস্টের পর সাধারণ শিক্ষার্থীরা যখন জানতে পারে সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত তখন তাকে ডিপার্টমেন্টের মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছিল বলে একাধিক সূত্র জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তার ব্যাচের এক শিক্ষার্থী বলেন, ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সম্পূর্ণ ছাত্রদের বিরুদ্ধে ছিল এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিয়ে বিভিন্ন পোস্ট দিত। সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিত। তাই তাকে আমাদের বিভাগের মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছিল। এটা আমাদের ব্যাচের ১৪৭ জন শিক্ষার্থীর সবাই জানে। আপনারা তাদের সঙ্গে কথা বললে জানতে পারবেন।

এবিষয়ে সাকিল বলেন, ওই আইডিটা আমার না, এটা অন্য কারো আইডি। আমি ছাত্রলীগ করি বা ছাত্রলীগের সঙ্গে আমার সংশ্লিষ্টটা আছে এমন কোনো প্রমাণ দেখাতে পারলে আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আমার পুরো পরিবার বিএনপির সঙ্গে যুক্ত।

এবিষয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিমউদদীন বলেন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলে ছাত্রলীগের কোনো দোসরদের জায়গা হবে না। এমন কেউ থাকলে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব। সাকিলের বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি সে ছাত্রলীগ করত না। ওই আইডি আর তার আগের আইডির মধ্যে পার্থক্য রয়েছে। সেটা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X