কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিআইইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক মাসুম ইকবাল

অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল ও ডিআইইউর লোগো। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল ও ডিআইইউর লোগো। ছবি : সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নতুন প্রো-ভিসি হিসেবে ড. মুহাম্মদ মাসুম ইকবালকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরশিপের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩২(১) অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালকে তিন শর্তে এ নিয়োগ প্রদান করা হয়।

এসব শর্তের মধ্যে রয়েছে, প্রো-ভিসি পদে অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X