মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ছবি : কালবেলা গ্রাফিক্স
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ছবি : কালবেলা গ্রাফিক্স

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে অধিদপ্তরে যেতে হলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে নিতে হবে। না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-কর্মচারীরা নিয়মিত অধিদপ্তরে আসছেন। এতে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা পাঠ থেকে বঞ্চিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, জন্মতারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণ মনোনয়ন, ইনডেক্স প্রদান বা কর্তনসহ সব কাজ প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বা ডাকযোগে পাঠাতে হবে। অন্য কেউ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিদপ্তরে আসার সময় অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে এবং শাখা কর্মকর্তারা সেটা যাচাই করবেন। নির্দেশনা না মানলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X