কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে মিড ডে মিল চালু কবে জানালেন গণশিক্ষা উপদেষ্টা

উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। পুরোনো ছবি
উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। পুরোনো ছবি

দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী অক্টোবর মাস থেকে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এ সময় ড. বিধান রঞ্জন বলেন, দেশে সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ। বাকি ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী এখনো নিরক্ষর। তবে, সত্যিকার অর্থে সাক্ষরতার হার আরও কম হতে পারে। বিগত সরকার প্রকৃত সাক্ষরতার হার লুকিয়ে রেখেছে।

পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় সাক্ষর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গণশিক্ষা উপদেষ্টা।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার বর্তমান লক্ষ্যই হলো শিশুকে সাক্ষর করে গড়ে তোলা। প্রকৃত সাক্ষর না হয়ে শিক্ষার্থীরা হাইস্কুলে যায়, এতে তাদের শিক্ষার মাঝে অনেক গ্যাপ থেকে যাচ্ছে।

স্কুলে ছুটি কমিয়ে আনার বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, স্কুলগুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে আনার চেষ্টা করছে সরকার।

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের শূন্য পদ পূরণের চেষ্টা চলছে বলেও জানান গণশিক্ষা উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X