কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাজুসের সভাপতি হলেন দোলন

বাজুসের লোগো। ছবি : সংগৃহীত
বাজুসের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি নির্বাচিত হয়েছেন ডায়মন্ড অ্যান্ড ডিভোর্সের মালিক ও সংগঠনের সাবেক সভাপতি এনামুল হক খান দোলন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তিনি বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীরের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এর আগে ২০২৩ সালের এপ্রিলে বাজুসের তৎকালীন কমিটি এনামুল হক দোলনকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার সদস্যপদ পুনর্বহাল করা হয়। পরে অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে দোলনকে আবারও সভাপতি নির্বাচিত করা হয়।

সোমবার (৩ নভেম্বর) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন সানন্দা জুয়েলার্সের (প্রা.) রনজিৎ ঘোষ। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আপন ডায়মন্ড হাউসের আজাদ আহমেদ, জড়োয়া হাউস (প্রা.) লিমিটেডের অভি রায় এবং জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ইকবাল হোসেন চৌধুরী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নিউ ফেন্সি জুয়েলার্সের অমিত ঘোষ।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আরও ২৯ জন সদস্য। নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করা হয়েছে। বাজুসের ইতিহাসে এটাই প্রথমবার কোনো সাধারণ সম্পাদক ছাড়াই কমিটি গঠিত হলো।

নির্বাচন বোর্ডের ঘোষণায় বলা হয়, বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচিত পদের সমান হওয়ায় ৩৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় নতুন সভাপতি এনামুল হক খান দোলন বলেন, ‘দেশে স্বর্ণ আমদানির সুযোগ থাকলেও প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। এত কঠিন প্রক্রিয়ার কারণে যে দামে সোনা আমদানি হয়, সে দামে ক্রেতারা কিনতে আগ্রহী হন না। তাই আমদানি প্রক্রিয়া সহজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যতদিন স্বর্ণ আমদানির প্রক্রিয়া সহজ না হয়, ততদিন পর্যন্ত ব্যাগেজ রুলের আওতায় স্বর্ণ আনার যে ব্যবস্থা আগে ছিল, সেটি পুনরায় চালু করতে আমরা উদ্যোগ নেব।’

চোরাকারবার ও ব্যবসা এক নয় উল্লেখ করে দোলন বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ী ও চোরাকারবারি এক জিনিস নয়, যারা প্রকৃত ব্যবসায়ী, তারা কখনোই অবৈধ পথে স্বর্ণ আনে না। আমাদের এ বিষয়টি সমাজে পরিষ্কারভাবে বোঝাতে হবে।’

নির্বাচিত ২৯ জন পরিচালক হলেন মো. মিলন মিয়া, পবন কুমার আগরওয়াল, তানভীর রহমান, মো. লিটন হাওলাদার, কর্ণধার বাবলু দত্ত, গনেশ দেবনাথ, আশিস কুমার মন্ডল, মিজানুর রহমান, বিকাশ ঘোষ, সুমন চন্দ্র দে, মোস্তফা কামাল, কর্ণধার ধনঞ্জয় সাহা (বিপুল), শ্রীবাস রায়, মো. আলী হোসেন, কর্ণধার মো. রুবেল, মো. নয়ন চৌধুরী, মো. ছালাম, ফাহাদ কামাল লিংকন, গৌতম ঘোষ, মোহাম্মদ রবিউল ইসলাম, মো. তারেকুল ইসলাম চৌধুরী, আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ, মো. রফিকুল ইসলাম, সৌমেন সাহা, আককাছ আলী, মোহাম্মদ মোরশেদ আলম, শাওন আহম্মেদ চৌধুরী, মো. নাজমুল হুদা লতিফ এবং পলাশ কুমার সাহা।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X