কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

বুধবার (২৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তবে অব্যয়িত অর্থ ২০২৬ সালের ৩১ মের মধ্যে ফেরত দিতে হবে।

অধিদপ্তরের চিঠিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ইন্টারনেট, ফ্যাক্স, টেলেক্স খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মাসিক ১০০০ টাকা হারে ইন্টারনেট বিল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মাসিক ৫০০ টাকা ব্যয় করতে হবে। যেসব শিক্ষক মাসিক সমন্বয় সভায় যোগদান করেন এবং অন্যান্য সরকারি কাজে বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকেন, সেসব শিক্ষক সরকারি বিধি মোতাবেক ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন।

এতে আরও বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইও বরাবর বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হলো। সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইওর আয়ন-ব্যয়ন কর্তকর্তাকে বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা দেওয়া হলো।

তবে বরাদ্দ ব্যবহারে কিছু শর্ত আরোপ করা হয়েছে। সেগুলো হলে বরাদ্দকৃত অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। যে কোনো প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X