সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপির প্রার্থী যারা

বাঁ থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে কাজী আলাউদ্দিন ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দলের জেলা যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির। ছবি : কালবেলা
বাঁ থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে কাজী আলাউদ্দিন ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দলের জেলা যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে প্রার্থী চেয়ারম্যান আব্দুর রউফ। সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। আর সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দলের জেলা যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির মনোনয়ন পেয়েছেন।

অন্যদিকে, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে একই চার আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ঘোষিত প্রার্থীরা হলেন- সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

দুই দলই সাতক্ষীরার ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X