কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারে প্রবেশের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমে সার্ভারের তথ্য যাচাই করে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহেমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি প্রদানের প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে। ওই অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন আইবাস++ এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

স্মারকে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের নিমিত্ত মাদ্রাসাগুলোর তথ্য ভেরিফাইয়ের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারে প্রবেশের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হয়েছে।

এ অবস্থায় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ক্ষেত্রবিশেষে সংশোধনপূর্বক সংযুক্ত তালিকা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তার আইডিতে প্রবেশ করে প্রতিষ্ঠানের তথ্য এবং শিক্ষার্থীদের তথ্য ভেরিফাই করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের তথ্য ভেরিফাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের নাম, মোবাইল ফোন নম্বর, শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি তথ্যের শতভাগ সত্যতা যাচাই করে (যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘অস্তিত্ব নেই’ বাটনে টিক চিহ্ন রয়েছে, ক্ষেত্রবিশেষে তা তুলে দিয়ে) পাঠাতে হবে।

শ্রেণিতে উপস্থিতি, সঠিক বয়স, বার্ষিক পরীক্ষার ফলাফল ইত্যাদি তথ্য বিবেচনাপূর্বক শিক্ষার্থীদের তথ্য ভেরিফাই করতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নতুন ইউজার আইডির জন্য ইইএসপি এমআইএস সিস্টেমে প্রবেশের ডিফল্ট পাসওয়ার্ড Abc@1234। উল্লেখ্য, প্রতিবার লগইনের জন্য রেজিস্টার্ড মোবাইল ফোন নম্বরে OTP পাওয়া যাবে।

বদলি, ফোন নম্বর পরিবর্তন, অতিরিক্ত বা চলতি দায়িত্ব পালন ইত্যাদি কারনে কোন সংশোধন প্রয়োজন হলে গুগল ফর্মের https://forms.gle/ZcFpgLpE7gMdxHc9 লিংকে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারে শুধুমাত্র কর্মদিবসে রবি থেকে বৃহস্পতিবার অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) তথ্য এন্ট্রি করার সুযোগ রয়েছে। ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারের ইউআরএল অ্যাড্রেস: https://mesp.finance.gov.bd/mesp/login.

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১০

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১১

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১২

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৩

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৪

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৫

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৬

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৭

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৮

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৯

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

২০
X