মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বজিৎ হত্যার বিচার নিশ্চিত করতে আইনি সহায়তা দিতে চায় জবি শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় শিবির সন্দেহে বিশ্বজিৎ কুমার দাসকে সন্ত্রাসী ছাত্রলীগ কর্মীদের দ্বারা নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে পরিবারকে আইনি সহায়তা দিতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন।

তিনি বলেন, গত ১৩ বছরেও বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে না পারা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্বজিতের পরিবারকে পর্যাপ্ত আইনি সহায়তা প্রদান করে এ হত্যার বিচারকে দৃশ্যমান করতে উদ্যোগ নিতে চাই।

এ সময় তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, বিশ্বজিৎ হত্যার দৃশ্যচিত্র আজও দেশের মানুষকে কাঁদায় এবং আমাদের স্মরণ করিয়ে দেয় যে দণ্ডহীনতার সংস্কৃতি রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্য মারাত্মক হুমকি। আমি গভীর শোকের সঙ্গে স্মরণ করছি নিহত বিশ্বজিৎ দাসকে; একই সঙ্গে শোকাহত পরিবার এবং ন্যায়বিচারের জন্য সংগ্রামরত সব মানবাধিকারকর্মীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

সংবাদ সম্মেলনে তারা চার দফা দাবি উপস্থাপন করেন -

১. ন্যায়বিচারের সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

২. রাজনৈতিক সন্ত্রাস ও ছাত্র সংগঠনের সহিংসতা কঠোরভাবে নির্মূল করতে হবে।

৩. নিরীহ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

৪. বিশ্বজিতের স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগ গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বরবিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে ককটেল বিস্ফোরণের পর ধাওয়া করে বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎ দাসকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X