ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কর্মসূচির ঘোষণা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে ১৪ জানুয়ারি রাজধানীর ৩টি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বুধবার সকাল ১১টা থেকে একযোগে ৩টি স্থানে এই অবরোধ কর্মসূচি পালিত হবে।

সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। টেকনিক্যাল মোড়ে সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। তাঁতিবাজার এলাকায় কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ শিক্ষার্থীরা অবস্থান করবে বলে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তবে সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

এদিকে অবরোধ কর্মসূচি সফল করতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন আন্দোলনের প্রতিনিধিরা।

তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কিন্তু কঠোর কর্মসূচি চালিয়ে যেতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X