জবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

জকসু ও হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
জকসু ও হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে আমাদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপাচার্যের সভা কক্ষে এ সভা শুরু হয়ে রাত সোয়া ৯টার দিকে শেষ হয়।

সভা শেষে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, আজ প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাস, আবাসন বৃত্তিসহ অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আমরা যা বলেছি, সেই অনুপাতে ফলাফল পাবো বলে আশাবাদী।

সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, আগামী ২৬ জানুয়ারি জকসুর প্রতিনিধিদের জন্য মুক্ত মঞ্চে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হবে। এছাড়া আসন্ন পূজা উপলক্ষে একটি উপকমিটি গঠন করা হয়েছে। জকসুর প্রতিনিধিদের কক্ষ সংক্রান্ত বিষয়ে আগামীকাল আরেকটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আজ জকসু প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি, জকসু প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X