ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সদস্য সংগ্রহ চলছে। ছবি : কালবেলা
শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সদস্য সংগ্রহ চলছে। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী আন্দোলনের ২য় শহীদ ওয়াসিম আকরামের স্মরণে গঠিত সামাজিক সংগঠন ‘শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ- ঢাকা কলেজ’–এর সদস্য সংগ্রহ সপ্তাহ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা কলেজ ক্যাম্পাসে উদ্বোধনী কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ সপ্তাহের সূচনা করা হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিলাদ হোসেন, শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাঈম, সিনিয়র সহসভাপতি রুবায়েদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

এ সময় সংগঠনের সভাপতি মো. শরিফুল ইসলাম বলেন, শহীদ ওয়াসিমের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তার আদর্শ ধারণ করেই শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে কাজ করবে এই সংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, শহীদদের স্মৃতি শুধু স্মরণে সীমাবদ্ধ না রেখে তা সমাজ গঠনের কাজে বাস্তব রূপ দেওয়াই শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের অঙ্গীকার। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সংগঠন আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সদস্য সংগ্রহ সপ্তাহ চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সদস্য হতে পারবেন। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিই এই সংগঠনের মূল লক্ষ্য।

উল্লেখ্য, সদস্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১২

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৩

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৪

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৫

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৬

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৭

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৮

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৯

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

২০
X