কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে যা জানা গেল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের বিভিন্ন জেলায় ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদন দেওয়া হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠি ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিদ্যালয়–১ অধিশাখার সচিব রাজীব কুমার সরকারের সই করা এক স্মারকে বলা হয়েছে, সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের সই করা বলে দাবি করা ০৩.০৬.২৬৯০.০৬৮.২৫.০০৩.২৬–৫৬ নম্বরের একটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। ওই চিঠিতে দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে অবস্থিত ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদনের কথা উল্লেখ করা হয়।

তবে বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে এলে সেখান থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়, প্রচারিত পত্রটি সঠিক নয় এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। ফলে চিঠিটিকে ভুয়া ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে বিভ্রান্তি দূর করতে মাঠপর্যায়ের সব দপ্তর ও সংস্থাকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও স্মারকে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই চিঠিতে কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোণা, বগুড়া, নীলফামারী, শেরপুর, লালমনিরহাট, নওগাঁ ও জামালপুরসহ বিভিন্ন জেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত ছিল। তবে সরকারিভাবে এ ধরনের কোনো তালিকা বা জাতীয়করণের অনুমোদনের সত্যতা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X