ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় সাংবাদিককে হুমকি

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ। ছবি : সংগৃহীত
জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ। ছবি : সংগৃহীত

‘ছাত্রলীগ’ করার অভিযোগ তুলে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করেন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলা নিউজ ২৪.কমের মাল্টিমিডিয়া রিপোর্টার শাহাদাত হোসেন কিফাতকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহর বিরুদ্ধে।

সোমবার (৯ মার্চ) ভোর রাতে সেহরির সময় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় কিফাতকে বাইকে এসে থামিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ধমক দিয়ে বলা হয়— ‘কেন চেনো না আমাকে’, ‘এখানে কী’।

জানা গেছে, সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক।

কিফাত বলেন, বুয়েটে সেহরি করতে গিয়ে জানতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর করে নিয়ে যাওয়া হয়েছে। সেহরি শেষে তাই শাহবাগ থানার দিকে যাই এবং সেখানে যাওয়ার পরই একটি বাইক এসে আমার পথ আটকায়। তারা বিভিন্নভাবে প্রশ্ন করে এমন কিছু প্রতিষ্ঠিত করতে চান যে আমি ছাত্রলীগকে উদ্ধার করতে গিয়েছি। পরিচয় জানতে চাইলে বাইকে থাকা তিনজনই জানান তারা ২১-২২ সেশনের। এর পরপরই জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আসেন। এসে ধমকে জিজ্ঞেস করেন কোন সেশন আমার। আমি আমার পরিচয় দিলে তিনি উচ্চস্বরে আবার ধমক দিয়ে জিজ্ঞেস করেন তাকে চিনি কিনা। তার উদ্ধতপূর্ণ আচরণের কারণে আমি স্পষ্টভাবে জানাই আপনাকে চিনি না। তখন সে আবারও ‘কেন চেনো না আমাকে’, ‘এখানে কী’সহ নানা প্রশ্ন করতে থাকে। এরই মধ্যে মহিউদ্দিন এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে সাইফুল্লাহ সেখান থেকে চলে যান।

অভিযোগের বিষয়ে জানতে সাইফুল্লাহর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১০

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১১

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১২

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৩

১১ রানে হারল বাংলাদেশ

১৪

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৫

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৬

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৭

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৮

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৯

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

২০
X