কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০২:৫৪ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৩:১১ এএম
অনলাইন সংস্করণ

রাকসু জিএসের হুঁশিয়ারি, ‘বিগতদের ছাড় দেইনি বর্তমানকেও দেব না’

সালাউদ্দিন আম্মার। ছবি : সংগৃহীত
সালাউদ্দিন আম্মার। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের প্রতি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আগামী দিনের চ্যালেঞ্জ ও প্রশাসনের প্রতি তার অনড় মনোভাবের কথা তুলে ধরেন।

সালাউদ্দিন আম্মার তার পোস্টে উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল সময়ে যারা বিভিন্ন ক্যাম্পাসের হাল ধরেছিলেন, তাদের প্রতি তিনি আজীবন কৃতজ্ঞ। বিশেষ করে রাকসু সভাপতি ও রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের প্রশংসা করে তিনি বলেন, তিনি (উপাচার্য) নির্বাচন আয়োজন এবং ফান্ডের স্বচ্ছ হিসাব বুঝিয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

আগামী দিনগুলোতে প্রশাসনের প্রতি দুটি বিশেষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাকসু জিএস বলেন, আগামী বছর যথাসময়ে নির্বাচন আয়োজন করতে হবে এবং কোনোভাবেই ‘পোষ্য কোটা’ ফেরত আনা যাবে না। এই দুটি বিষয়ে কোনো আপস করা হবে না।

নতুন প্রশাসনের উদ্দেশ্যে তিনি কিছুটা সতর্কবার্তাও প্রদান করেন। আম্মার লিখেন, ভিসি মহোদয়গণ যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তবে অচিরেই হয়তো তাদের ওপর ‘জামায়াতী ভিসি’ তকমা সেঁটে দেওয়া হতে পারে। তাদের জন্য আগাম অভিনন্দন রইল।

প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে নিজের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, রাবির বিগত প্রশাসনকে আমি ন্যূনতম ছাড় দেইনি, আর বর্তমান প্রশাসনকেও কোনো ছাড় দেওয়া হবে না— এটি আমার ওয়াদা।

স্ট্যাটাসের শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে নিজের দৃঢ় অবস্থানের জানান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X