চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চবির ব্যবসায় প্রশাসন অনুষদের সিইউসিবিএ অ্যালামনাইদের মিলনমেলা

সিইউসিবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘সিইউসিবিএ গ্র্যান্ড নাইট ২০২৬’ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
সিইউসিবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘সিইউসিবিএ গ্র্যান্ড নাইট ২০২৬’ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় অনুষদের অধীনে চিটাগাং ইউনিভার্সিটি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘সিইউসিবিএ গ্র্যান্ড নাইট ২০২৬’ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, কাজীর দেউড়িতে অনুষ্ঠিত এ আয়োজনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান।

তিনি বলেন, সিইউসিবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রজন্মের সঙ্গে প্রজন্মের সংযোগ স্থাপনের এক অনন্য প্ল্যাটফর্ম। বর্তমান শিক্ষার্থীদের জন্য অ্যালামনাইদের অভিজ্ঞতা ও সাফল্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় অ্যালামনাইদের এই সম্পৃক্ততা অত্যন্ত প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. কামাল উদ্দিন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুর রহমান এবং সিইউসিবিএ’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নেসারুল করিম।

উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, এ ধরনের অ্যালামনাই প্ল্যাটফর্ম জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত নেটওয়ার্ক বিনিময়ের একটি শক্তিশালী মাধ্যম। সিইউসিবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে ধারাবাহিকভাবে এমন উদ্যোগ নিচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।

উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় এবং অ্যালামনাইদের মধ্যে একটি কার্যকর ও সুদৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এ আয়োজন সেই বন্ধনকে আরও দৃঢ় করেছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ উদ্যোগের পথ প্রশস্ত করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মো. মিজানুর রহমান, আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন এবং সাধারণ সম্পাদক দিপেশ বড়ুয়া। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবিএম শিহাব উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী, উপদেষ্টা প্রফেসর ড. আলী আশরাদ, প্রফেসর ড. আবদুল্লাহ মামুন, প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, প্রফেসর ড. আলমগীর হোসেন, প্রফেসর ড. শান্ত বণিক, রেজাউল ইসলাম ভূঁইয়া, রাজীব বিশ্বাস, তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান, ইমাম হোসেন রিকু; সাংগঠনিক সম্পাদক নাসিরুল করিম ইফাজ; কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন; আরাফাত আনোয়ার ইভান; দপ্তর ও আইন সম্পাদক নাইমুস সালেহিন; ইভেন্ট ও স্পোর্টস সম্পাদক দেলোয়ার হোসেন মনির; প্রবাল দত্ত, জয়দীপ দত্ত, মো. এরফান, সালেখা সুলতানা রূপা, আনিসুল ইসলাম মাহমুদ, বিপ্লব চক্রবর্তী, মিনহাজ মোস্তফা রিজভী, আজিজুর রহমান, প্রাক্তন সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম এসিএমএ, মোহাম্মদ মিজানুর রহমান, এইচ.এম. সোহরাব মোস্তফা, মো. শফিকুল ইসলাম, মো. ওমর ফারুক, আমিনুল করিম, মোজাফফর হোসেন রাহাত, মহিউদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম, হাসান মাহমুদ তুষার প্রমুখ।

সিইউসিবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, করপোরেট ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বের মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো, র‍্যাফেল ড্র এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ডিনার।

এছাড়া দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস দর্শকদের মাতিয়ে তোলে। পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী মিথুন চক্র প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X