মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তরুণরা উদ্যোক্তা হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে : খুবি উপাচার্য

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। ছবি : কালবেলা
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং সৃজনশীল স্টার্টআপ বিকাশে অর্থায়ন বিষয়ক ‘ইয়ুথ এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ ফর স্টুডেন্টস (YESS)’ শীর্ষক একটি বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।

শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতা প্রদান করে খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, বাংলাদেশ এক নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকারের পরিকল্পনাগুলো ক্রমেই দৃশ্যমান হচ্ছে। দেশে চাকরির বাজার সীমিত, তাই শুধু চাকরি না খুঁজে উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কাজের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমরা ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ প্রতিষ্ঠা করেছি। এখান থেকে নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি সিড মানি (প্রাথমিক মূলধন) দিয়ে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা হচ্ছে। বাস্তব সম্মত ও যুগোপযোগী আইডিয়া থাকলে অর্থায়ন এখন আর বড় কোনো বাধা নয়।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার আব্দুস সালাম সরদার। ক্যারিয়ার ক্লাবের তাসমিয়া ইসলাম তিশা ও ফাহিম খানের সঞ্চালনায় উদ্বোধনী পর্বের পর তিনটি প্লেনারি সেশনে উদ্যোক্তা উন্নয়ন, মেন্টরশিপ ও ব্যবসায়িক প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই প্রোগ্রামে খুলনা বিশ্ববিদ্যালয়সহ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রায় ৩শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X