কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ
শিক্ষায় অনন্য অবদান

‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক শেখ আসিফ এস মিজান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং গবেষণামূলক কাজে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান। অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এই মর্যাদাপূর্ণ গোল্ড মেডেল প্রদান করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কঁচি-কাঁচা মেলা অডিটোরিয়ামে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

সোমালিয়ার মোগাদিশুস্থ দারুস-সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে কর্মরত অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষা ও মেধার প্রতিনিধিত্ব করছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি গুণগত শিক্ষা প্রসারে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন। তার এই অর্জন শিক্ষা সমাজ ও গুণীজন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মিজান বলেন, ‘যেকোনো স্বীকৃতিই কাজের গতি ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। শেরে বাংলার মতো মহান নেতার নামে এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মো. আবু তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজু।

উল্লেখ্য, ব্যবসা, রাজনীতি, সাংবাদিকতা ও সমাজসেবাসহ মোট ২০টি ক্যাটাগরিতে সমাজের শ্রেষ্ঠ ও সফল ব্যক্তিত্বদের এ বছর ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

১০

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

১১

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

১৩

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

১৪

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

১৫

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

১৬

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

১৭

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১৮

কমলো হার্টের রিংয়ের দাম

১৯

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

২০
X