কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

টেকনিক্যাল স্কুল-কলেজও বন্ধ থাকবে আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তীব্র গরমের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক শাখা, মাদ্রাসার ইবতেদায়ি, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের পর এবার সব টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্লাস আজ বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার রাতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখার পরিচালক মো. সালাহউদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক বিদ্যালয়ে সংযুক্ত প্রাথমিক শাখার ক্লাসও ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

পরে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বৃহস্পতিবার বন্ধের ঘোষণা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এক বার্তায় তারা জানায়, আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত তাপপ্রবাহের সতর্কবার্তায় আগামী ৫-৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। ওই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X