কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক বিদ্যালয়ের রুটিন প্রকাশ

শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষক। ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষক। ছবি : সংগৃহীত

২০২৪ সালে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।‌ এক শিফট ও দুই শিফটের স্কুলগুলোর জন্য আলাদা আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন বছরে এক শিফটের স্কুলগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর দুই শিফটের স্কুলগুলোর ক্লাস চলবে সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত।

নতুন রুটিনে ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না। জুন মাসের শেষে ধারাবাহিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) এবং ডিসেম্বর মাসে ধারাবাহিক মূল্যায়নের শিখন অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত এ রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নতুন পাঠ-পরিকল্পনা অনুযায়ী আসছে ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে হবে শিক্ষকদের। এনসিটিবি জানিয়েছে, ক্লাস রুটিনে পিরিয়ডের সময় ঠিক রেখে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে বিষয়ের বিন্যাস পরিবর্তন করতে পারবেন। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণির সাথে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নতুন কারিকুলামে পাঠদান করা হবে।

রুটিনে শিক্ষকদের জন্য যেসব নির্দেশনা হয়েছে- বাংলা বিষয়ে প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বার্ষিক পাঠ পরিকল্পনায় পুনরালোচনার দিনগুলোতে কমপক্ষে ১০ মিনিট সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে সম্পূরক পঠন সামগ্রী (এস আর এম) ব্যবহার করবেন। ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে জুন মাসের শেষে ধারাবাহিক মূল্যায়নের অর্ধ-বার্ষিক এবং ডিসেম্বর মাসে ধারাবাহিক মূল্যায়নের শিখন অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে। ৪র্থ ও ৫ম শ্রেণিতে তিনটি প্রান্তিকের নির্ধারিত সময় ও সিলেবাসে সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে, এক প্রান্তিকের সিলেবাস অন্য প্রান্তিকে অন্তর্ভুক্ত হবে না এবং ৪র্থ ও ৫ম শ্রেণির প্রান্তিক মূল্যায়ন চলাকালীন ১ম, ২য় ও ৩য় শ্রেণির পাঠের পুনরালোচনা চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X