কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৯:৩৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো এয়ারক্রাফট মেইনটেনান্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করেছে বিএসএমআরএএইউ 

এয়ারক্রাফট মেইনটেনান্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করেছে বিএসএমআরএএইউ। ছবি : কালবেলা
এয়ারক্রাফট মেইনটেনান্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করেছে বিএসএমআরএএইউ। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এয়ারক্রাফট মেইনটেনান্স ইঞ্জিনিয়ারিং (এয়ারফ্রেম অ্যান্ড পাওয়ার প্লান্ট) এবং এয়ারক্রাফট মেইনটেনান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়োনিক্স) বিষয়ের উপর প্রথমবারের মতো একাডেমিক প্রোগ্রাম চালু করেছে।

রোববার (২৩ জুলাই) লালমনিরহাট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ প্রোগ্রামের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ, এমপি।

এ সময় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময়োপযোগী এ সমস্ত প্রোগ্রাম চালু করার জন্যও ধন্যবাদ জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, এ সমস্ত প্রোগ্রাম চালুর ফলে দেশে ও দেশের বাইরে অ্যাভিয়েশন সেক্টরে বিদ্যমান দক্ষ জনবল সংকট অনেকাংশে পূরণ করা সক্ষম হবে।

লালমনিরহাটকে ভবিষ্যৎ অ্যাভিয়েশন সিটিতে রুপান্তরের লক্ষ্যে বর্তমান সরকারের প্রতিশ্রুতির কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাকে জীবন থেকে আলাদা করা যাবে না। আগামী দিনে উন্নত শিক্ষা গ্রহণ করে মানুষের মত মানুষ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সচেষ্ট থাকতে হবে।

পরিশেষে, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয় মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানান এ মাহেন্দ্রক্ষণে উপস্থিত থেকে ইতিহাসের অংশ হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ বিমান বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X