লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

সমাজকল্যাণমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি : সংগৃহীত
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি : সংগৃহীত

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ঘাড় মটকানোর হুমকি দেওয়ার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

ওই আসনের কমিটির চেয়ারম্যান তাহমীদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ৩১ ডিসেম্বর নোটিশের জবাব দিতে বলা হয়।

গত ২৩ ডিসেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাটে এক নির্বাচনী সভায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজাকে হুমকি দিয়ে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। নৌকা মার্কার প্রার্থী নুরুজ্জামান আহমেদ তাকে ঘাড় মটকানোর মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। গত ১৯ ডিসেম্বর রাতে ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল হকের নির্বাচনী সভায় মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৩

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৪

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৫

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১৬

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১৭

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৮

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৯

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

২০
X