বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০১:০৮ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লির রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী, দিলেন ভয়ংকর বর্ণনা  

দিল্লির রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী, দিলেন ভয়ংকর বর্ণনা। ছবি সংগৃহীত
দিল্লির রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী, দিলেন ভয়ংকর বর্ণনা। ছবি সংগৃহীত

হিন্দি ড্রামা সিনেমা স্যার-এ একজন গৃহকর্মীর চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়ে নেন বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম। ভিন্নধারার চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি রয়েছে এই অভিনেত্রী। তবে দিল্লির রাস্তায় হেনস্তার শিকার হয়েছিলেন তিলোত্তমা। বিভিন্ন সময়ে দিল্লি শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতীয় গণমাধ্যমকে তিলোত্তমা সোম নিজের জীবনে ঘটে যাওয়া দিল্লি শহরেরই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন। তিলোত্তমা জানান, এক সন্ধ্যায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, কোনও বাস পাচ্ছিলেন না। এদিকে অন্ধকার গাঢ় হতে থাকে। সেখানে হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায় অভিনেত্রীর সামনে। গাড়ি থেকে ৬ জন পুরুষ নেমে আসেন। নিরাপত্তার জন্য স্বাভাবিকভাবেই তাদের থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন তিলোত্তমা। তারপর অভিনেত্রীকে নিশানা করেন তারা।

সেদিনের ঘটনার বর্ণনা দিতে তিলোত্তমা বলেন, কিছুক্ষণ পর আমাকে মৌখিকভাবে হেনস্তা করতে শুরু করে ওরা। সে সময় ওদের মধ্যে একজন পাথরও ছোড়ে। সঙ্গে সঙ্গে দূরে সরে যাই আমি। বুঝতে পারি, এই জায়গা থেকে দ্রুত আমাকে চলে যেতে হবে। কিন্তু ছুটে পালালে, ওরা আমার পিছু নেবে। বাধ্য হয়ে রাস্তার বেশ খানিকটা মাঝে এসে দাঁড়ান তিলোত্তমা। কিন্তু কোনও গাড়িই দাঁড়াচ্ছিল না। অবশেষে দেখেন একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ির সামনের আসনে গিয়েই বসেন তিনি। কিন্তু বুঝতে পারেননি, তার জন্য আরও বিপদ অপেক্ষা করছে।

তিনি বলেন, কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পরই। গাড়ির চালকের আসনে বসে থাকা সেই ব্যক্তি আমার হাত আঁকড়ে ধরে। এ সময় নিজের প্যান্টের চেন খুলে ফেলে সে। আমি বুঝতে পারি আমার সঙ্গে কী হতে চলেছে। সঙ্গে সঙ্গে আমি অজান্তেই লোকটিকে মেরে দিই। কীভাবে মারি আমার মনে নেই। কিন্তু লোকটি গাড়ি থামাতে বাধ্য হয়। নিজেই আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে সে।

তিলোত্তমা সোম একাধারে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া টেলিভিশন সিরিজেও দেখা গেছে তাকে। অভিনয় দক্ষতায় নিজের জাত চিনিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X