বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৩:০১ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জ্যাকুলিনের জন্মদিনে গ্যাংস্টারের কাণ্ড 

জ্যাকুলিনের জন্মদিনে গ্যাংস্টারের কাণ্ড 
জ্যাকুলিনের জন্মদিনে গ্যাংস্টারের কাণ্ড 

শোবিজ অঙ্গনে তারকা অভিনেত্রীদের বিভিন্ন সময়ে গ্যাংস্টারের সঙ্গে প্রেমের বিষয়টি সামনে এসেছে। বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজও এক গ্যাংস্টারের প্রেমে পড়েছিলেন। আর সে ব্যক্তি কেউ নন সুকেশ চন্দ্রশেখর।

প্রেমিকার জন্মদিনে চমকে দিলেন তিনি। আগেও বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন প্রেমিকা জ্যাকুলিনের খুশির জন্য কোটি কোটি অর্থ ব্যয় করে সুকেশ। প্রেমিকার জন্মদিনটির জন্য নাকি সারা বছর অপেক্ষা করে থাকেন তিনি।

প্রায় এক মাস আগে সুকেশ জেল থেকে একটি চিঠি লিখেছিলেন যে, কীভাবে তিনি জ্যাকুলিনের জন্মদিন উদযাপন করবেন। জানা যায়, অভিনেত্রীর জন্মদিনে, সুকেশ তার ১০০ ভক্তকে আইফোন ১৫ প্রো উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথামতো তিনি সে প্রতিশ্রুতি পূরণও করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, জ্যাকুলিনকে তার জন্মদিনে একটি ইয়ট উপহার দিয়েছেন সুকেশ। এছাড়া ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন। অভিনেত্রীর জন্মদিনে সুকেশ ৩০০টি বাড়িসহ ১৫ কোটি টাকা দান করেছেন।

এদিকে এত টাকা খরচ করার পর সুকেশ তার প্রেমিকার জন্য একটি চিঠি লিখেছেন। তাও দিল্লির মান্ডোলি জেলে বসে। চিঠিতে প্রেমিক সুকেশ লিখেছেন, ‘আমার ভালোবাসা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি সবসময় বলি, মানুষ প্রতি বছর বৃদ্ধ হয়। কিন্তু, তুমি প্রতি বছর আরও সুন্দর হয়ে উঠছো। এটি আমার বছরের সবচেয়ে বড় এবং প্রিয় উদযাপনের দিন।’

সেখানে আরও লিখেছেন, ‘আমি এই উদযাপন করার জন্য উন্মুখ। আমরা আর এক বছর একসঙ্গে এই দিনটি উদযাপন করতে পারব না। আমরা যতই দূরে থাকি না কেন, আমাদের চিন্তাভাবনা এবং আমাদের আত্মা একে অন্যের সঙ্গে জুড়ে। আমি জানি কোনো হিরে-মুক্তো তোমাকে সে সুখ দিতে পারবে না, দীন-দুঃখীদের সাহায্য করলে তুমি যতটা আনন্দ পাবে।’

সুকেশ জ্যাকুলিনকে যে ইয়ট (মোটরচালিত জলযান) উপহার দিয়েছেন, তা তারা ২০২১ সালে ঠিক করেছিলেন কিনবেন। চিঠিতে তিনি জ্যাকুলিনের প্রতি তার ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অভিনেত্রীর জন্মদিনকে বিশেষ করে তুলতে কোনো খামতি রাখেননি সুকেশ।

২০১৫ সালের ২৯ মে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০-বি ধারায় গ্রেপ্তার করা হয় সুকেশকে। আরও একাধিক অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। গত মাসে বম্বে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেও এখনো তিনি জেলেই রয়েছেন কারণ তার বিরুদ্ধে চলছে আরও একাধিক মামলা।

২০২২ সালে ইডির পেশ করা চার্জশিটে দাবি করা হয় যে, সুকেশ তার বেআইনি অর্থ খরচ করে জ্যাকুলিনকে একাধিক দামী উপহার কিনে দিতেন। অন্যদিকে ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের সঙ্গে যোগ থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হয় নোরা ফাতেহিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১০

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১১

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১২

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৩

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৪

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৫

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৭

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৯

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

২০
X