বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদক চক্রের খপ্পরে বলিউড নায়িকা!

বলিউড নায়িকা ক্রিসান পেরেইরা। ছবি : সংগৃহীত
বলিউড নায়িকা ক্রিসান পেরেইরা। ছবি : সংগৃহীত

বলিউড নায়িকা ক্রিসান পেরেইরা। ‘সড়ক-২’, ‘বাতলা হাউস’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু পরিচিতি পাওয়ার কয়েক মাসের মধ্যেই দুর্ভাগ্যের দিকে মোড় নিয়েছে নায়িকার জীবন। মাদক চক্রের খপ্পরে পড়েছেন তিনি।

২০২৩ সালের এপ্রিল থেকেই ভয়াবহ হয়ে ওঠে নায়িকা ক্রিসানের জীবন। এমনকি দুবাইয়ে চার মাসের বেশি সময় জেল খাটতে হয়েছে তার। মাদক মামলায় গ্রেপ্তার হন তিনি।

জানা যায়, পাঁচ মাস আগে রবি নামে এক ব্যক্তি ক্রিসানকে ফোন করে আন্তর্জাতিক ওয়েব সিরিজের অফার দেন। প্রথমে রাজি না হলেও, বেশ কয়েকবার কথা বলার পর তাতে অভিনয় করতে রাজি হন ক্রিসান। সেই অনুযায়ী দুবাই যান অডিশন দিতে। কিন্তু বিমানবন্দরে নামতেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

দুবাই যাওয়ার আগে ওই ব্যক্তি মুম্বাই বিমানবন্দরে ক্রিসানের সঙ্গে দেখা করেন। তিনি একটি ট্রফি বা মেমেন্টো তুলে দেন নায়িকার হাতে। দুবাই বিমানবন্দরে চেকিংয়ের সময় সেই মেমেন্টোতে ড্রাগ ধরা পড়ে। এ কারণে গ্রেপ্তার হন ক্রিসান।

আরও পড়ুন : গাঁজাসহ গ্রেপ্তার, জরিমানা গুনলেন সুপার মডেল

নায়িকার পরিবার জানিয়েছে, দুবাই নামার পর থেকে ক্রিসানের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা। পরে দুবাই প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িতে ফোন করে পুরো বিষয়টি জানানো হয়। পরে ১৩ লাখ রুপি খরচ করে আইনজীবী ঠিক করে ক্রিসানের পরিবার। পাশাপাশি সব খুলে বলা হয় মুম্বাই পুলিশকে।

নায়িকা ক্রিসানকে ছাড়াতে বাড়ি বন্ধকের কথাও ভেবেছিল পরিবার। তারা বারবারই ক্রিসানকে নির্দোষ দাবি করেছে, কিন্তু কেউ শোনেননি। শেষে চার মাস জেল খাটার পর ছাড়া পান ক্রিসান। এরপর গতকাল ভারতে ফিরে আসেন নায়িকা। ক্রিসানকে ফিরে পেয়ে মুম্বাই বিমানবন্দরে আবেগে ভেসেছে নায়িকার পুরো পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১০

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১১

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১২

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৩

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৪

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৫

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৬

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৭

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৮

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৯

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

২০
X