কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে প্রিয় গায়কের সঙ্গে সাক্ষাৎ

১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়ে কুমার শানুর সঙ্গে সাক্ষাৎ অনুরাগীর। ছবি : সংগৃহীত
১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়ে কুমার শানুর সঙ্গে সাক্ষাৎ অনুরাগীর। ছবি : সংগৃহীত

১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে রাজস্থান থেকে মুম্বাই গিয়ে জনপ্রীয় সংগীতশিল্পী কুমার শানুর সাথে দেখা করলেন তার এক অনুরাগী। ওই যুবকের নাম রাকেশ বলোডিয়া।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ বলেন, আমার আবেগ প্রকাশ করার ভাষা নেই। আমি দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকে কুমার শানুর গান শোনা শুরু করি। ওনার গান গেয়ে নিজের শহরে অনেক ভালোবাসা পেয়েছি। শুধু ভালোবাসাই আমাকে আজকে এখানে নিয়ে এসেছে।

এদিকে রাকেশ মুম্বাইয়ে কুমার শানুর বাড়িতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা ও আলিঙ্গন করেন কুমার শানু। প্রিয় গায়কের হাতে ফুলের তোড়া দেন রাকেশ। তার দুর্দান্ত এ ভারতজুড়ে সবার নজর কেড়েছে, পেয়েছেন প্রশংসাও।

এএনআইকে কুমার শানু বলেন, সবার ভালোবাসা ভালো লাগে। রাকেশ এত দূর থেকে সাইকেল চালিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি তাকে জড়িয়ে ধরেছি। কেউ অত দূর থেকে সাইকেল চালিয়ে আসছে শুনে প্রথমে অবাক হয়েছিলাম। কিছুটা চিন্তায় ছিলাম, তবে আজ তাকে দেখে অনেক স্বস্তি পেয়েছি। ভালো লাগছে।

কুমার শানুর গান এখনও অনেকের মুখে মুখে ফেরে। 'চুরা কে দিল মেরা', 'লড়কি বড়ি অঞ্জানি হ্যায়', 'আপ কা আনা দিল ধড়কানা'র মতো জনপ্রিয় প্রচুর হিন্দি গানের পাশাপাশি, মরাঠি, নেপালি, অসমিয়া, পাঞ্জাবি, ওড়িয়া, ছত্তিসগঢ়ি, উর্দু, পালি, ইংরেজি এবং বাংলা গান গেয়েছেন কুমার শানু। ১৯৯১ সাল থেকে ১৯৯৫ পর্যন্ত কুমার শানু পরপর পাঁচ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 'সেরা নেপথ্য গায়ক পুরুষ'-এর তকমা জিতে রেকর্ড সৃষ্টি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১০

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১১

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১২

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৩

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৪

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৫

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৬

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৯

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

২০
X