বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চমক নিয়ে আসছেন রাশমিকা

চমক নিয়ে আসছেন রাশমিকা
চমক নিয়ে আসছেন রাশমিকা

সময়টা দারুণ কাটাচ্ছেন রাশমিকা মান্দানা। দক্ষিণের এই জনপ্রিয় তারকাকে ভারতের জাতীয় ক্রাশ বলা হয়ে থাকে। বলিউডে পা রেখেও সাড়া ফেলেছেন তিনি। ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে রাশমিকার রসায়ন লুফে নিয়েছিল দর্শক। এ ছাড়া ‘পুষ্পা টু’ সিনেমা নিয়ে হাজির হবেন এই অভিনেত্রী।

এতে আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে রাশমিকাকে। আসছে ৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এবার জানা গেল অভিনেত্রীর নতুন সিনেমার নাম ‘থামা’ নামে একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন রাশমিকা। যেখানে বলিউডের খ্যাতিমান অভিনেতা আয়ুষ্মান খুরান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

এই সিনেমায় আরও অভিনয় করবেন পরেশ রাওয়াল এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো অভিনেতা। ‘থামা’ চলচ্চিত্রটি শুরুতে ‘বিজয় নগরের ভ্যাম্পায়ার’ নামে নির্মাণের কথা ছিল। এবার নাম পরিবর্তন করে নির্মিত হবে চলচ্চিত্রটি। হরর গল্পের সিনেমাটি নির্মাণ করবেন আদিত্য সারপোতদার।

বুধবার প্রযোজক দীনেশ বিজন ২০২৫ সালের দীপাবলিতে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন। এদিকে বলিউডের এই ভ্যাম্পায়ার সিনেমাটি নিয়ে নেটিজেনরাই উচ্ছ্বাস দেখাচ্ছেন। এখন কোন অবতারে রাশমিকার দেখা মেলে, তা দেখার অপেক্ষায় তার ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X