বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে আসলো বিজয়-রাশমিকার বিয়ের তারিখ

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা I ছবি: সংগৃহীত
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা I ছবি: সংগৃহীত

ভালোবাসার গুঞ্জনকে অবশেষে পরিণয়ের মোড়কে বাঁধতে চলেছেন দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের জল্পনা, ইঙ্গিত আর আড়ালের প্রেমের গল্প এবার রূপ নিচ্ছে রাজকীয় বিয়েতে, যা নিয়ে ইতিমধ্যেই ভক্তদের উচ্ছ্বাস বেড়ে গেছে।

চলতি বছরের অক্টোবরে হায়দরাবাদে বিজয়ের বাসায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সারেন এই জনপ্রিয় জুটি। যদিও বাগদানের কোনো ছবি প্রকাশ্যে আসেনি, তবে দুজনের আঙুলে থাকা এনগেজমেন্ট রিং থেকেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এদিকে বিজয়ের টিম আগেই জানিয়েছিল, বাগদান সম্পন্ন হয়েছে এবং বিয়ে হবে ২০২৬ সালে।

অবশেষে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বিজয় ও রাশমিকা। ভালোবাসার মাস ফেব্রুয়ারির মধ্যেই এই বিশেষ দিনটি হওয়ায় তারিখটি পেয়েছে বাড়তি রোমান্টিক তাৎপর্য।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহাসিক রাজকীয় প্রাসাদে বসতে যাচ্ছে এই তারকাবহুল বিয়ে। আয়োজন রাখা হচ্ছে একান্ত ব্যক্তিগত, বাগদানের মতোই কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে।

তবে বিয়ের পরপরই হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা করে একটি উদযাপনের পরিকল্পনাও রয়েছে এই দম্পতির। সম্প্রতি রাশমিকার ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রকাশ্যে দুজনের ভালোবাসার মুহূর্ত নতুন করে আলোচনার জন্ম দেয়। এক অনুষ্ঠানে বিজয় রাশমিকার হাত ধরে চুম্বন ও মুগ্ধ দৃষ্টিতে তাকানো,সব মিলিয়ে সেই মুহূর্তে চোখ সরাতে পারেননি উপস্থিত কেউই।

উল্লেখ্য, রাশমিকার জীবনে এটি দ্বিতীয়বারের মতো বাগদান থেকে বিয়ের পথে এগোনো। ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে তার বাগদান হলেও ২০১৮ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। বিজয় ও রাশমিকার বয়সের ব্যবধান সাত বছর,রাশমিকার জন্ম ১৯৯৬ সালে, আর ভিজয়ের ১৯৮৯ সালে। সবকিছু মিলিয়ে, দক্ষিণী শোবিজে ২০২৬ সালের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত বিয়ের তালিকায় যে এই জুটির নাম শীর্ষেই থাকবে, তা বলাই বাহুল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১০

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১১

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১২

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৩

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৪

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৫

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৬

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৭

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৮

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৯

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

২০
X