বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

এবার ‘টুয়েলভথ ফেল’ অভিনেতাকে হত্যার হুমকি

অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ছবি: সংগৃহীত
অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ছবি: সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান। মহারাষ্ট্র রাজ্যের বিধায়ক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক হত্যার পর একের পর এক খুনের হুমকি পাচ্ছেন তিনি। এর মধ্যেই এবার হত্যার হুমকি পেলেন বিক্রান্ত মাসে। অভিনেতার আসন্ন সিনেমা ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ অভিনয়ের জন্যই এই হুমকি আসে। তবে কারা এই হুমকি দিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কিছু বলেননি বিক্রান্ত। খবর: দ্য স্টেটসমেন্ট

২০০২ সালে গোধরাকাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা। এতে অভিনয়ের জন্যই খুনের হুমকি পাচ্ছেন এই অভিনেতা। যদিও বিষয়টি নিয়ে চিন্তিত নন তিনি। সিনেমাায় বিক্রান্তকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। বিষয়টি নিয়ে বিক্রান্ত বলেন, ‘একের পর এক খুনের বার্তা পাচ্ছি আমি। এ বিষয়ে এই সিনেমার পুরো টিম সচেতনতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আসলে আমরা সবাই শিল্পী। আমাদের কাজ গল্প বলা। সিনেমাটি পুরোপুরি তথ্যভিত্তিক। এখানে কাউকে অপরাধী প্রমাণ করা আমাদের উদ্দেশ্য নয়। এটি এখনো মুক্তি পায়নি। তাই আগে থেকেই কোনও ধারণা তৈরি করে ফেলা ঠিক নয় বলে আমি মনে করি। এ ছাড়া এই সিনেমায় কোনো ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করা হয়নি, যা সিনেমাটি মুক্তির পরই সবাই বুঝতে পারবে।’

ধীরজ শর্মা পরিচালিত এই সিনেমায় বিক্রান্ত ম্যাসি ছাড়াও আরও অভিনয় করেছেন রাশি খন্না ও ঋধি ডোগরা। ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য সবরমতী রিপোর্ট’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১০

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১১

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১২

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৩

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৪

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৫

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৬

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৭

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৮

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৯

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০
X