বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এগিয়ে এলো শহীদ-পূজার ‘দেবা’ (ভিডিও)

এগিয়ে এলো শহীদ-পূজার ‘দেবা’
এগিয়ে এলো শহীদ-পূজার ‘দেবা’

বলিউড অভিনেতা শহীদ কাপুর। ২০২৪ সালে তার ‘তেরি বাতোঁ মে আয়সা উলঝা জিয়া’ সিনেমা মুক্তি পায়। কৃতি শ্যাননের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে আসে ভালোই সফলতা। এবার মুক্তি পাচ্ছে তার আরও একটি নতুন সিনেমা। নাম ‘দেবা’। অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত ‘দেবা’ পরিচালনা করছেন রোশন অ্যান্ড্রুজ এবং প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর ও জি স্টুডিওস। এতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।

সিনেমাটি প্রথমে ২০২৫ সালের ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। এরপর ১৪ ফেব্রুয়ারি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়। এবার জানা গেল সিনেমাটি পঁচিশের জানুয়ারির ৩১ তারিখ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। সিনেমায় শহীদ কাপুর একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। খবর : বলিউড হাঙ্গামা

শহীদ কাপুর ও পূজা হেগড়ে ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন পাভেল গুলাটি ও কুবরা সাইত। এটি নির্মাণে খরচ হয়েছে ৮৫ কোটি রুপি।

পূজা হেগড়েকে সবশেষ দেখা গেছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায়। তবে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি ছবিটি। ‘দেবা’র পাশাপাশি পূজার ঝুলিতে আছে ‘হাউসফুল ৫’। এ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমায় অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, ববি দেওল, কৃতি শ্যানন, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি এবং চাঙ্কি পান্ডেসহ একঝাঁক কলাকুশলী রয়েছেন।

এ ছাড়া শহীদ কাপুরের হাতে রয়েছে আরও একটি অ্যাকশন সিনেমা। যার নাম এখনো ঠিক হয়নি। এতে তার বিপরীতে অভিনয় করবে তৃপ্তি দিমরি। এটি পরিচালনা করবেন বিশাল ভরদ্বাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X