বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের নাগরিকত্ব পেলেন অক্ষয়

অভিনেতা অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত
অভিনেতা অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত

ভারতের অমৃতসরে জন্ম বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। কিন্তু এতদিন শুধু কানাডার নাগরিকত্বই ছিল তার। ভারতের নাগরিকত্ব ছিল না এই নায়কের। বলিউডে প্রথম সারির অভিনেতা তিনি। কিন্তু নাগরিকত্ব না থাকায় দর্শকদের কটাক্ষ হজম করতে হতো তাকে।

অবশেষে নাগরিকত্ব নিয়ে সব বিতর্কের অবসান হলো অক্ষয়ের। ভারতীয় নাগরিক হলেন ৫৫ বছর বয়সী এই অভিনেতা। ১৫ আগস্ট বুধবার ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে চিত্রনায়ক নিজেই এ কথা নিশ্চিত করেছেন।

টুইটারে ভারতের নাগরিকত্ব পাওয়ার নথিপত্র প্রকাশ করেছেন অক্ষয় কুমার। ক্যাপশনে লিখেছেন, ‘হৃদয় ও নাগরিকত্ব দুটিই এখন হিন্দুস্তানি (ভারতীয়)। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’

আরও পড়ুন : অক্ষয়কে চড় মারলে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, ২০১৯ সালে ভারতের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন অভিনেতা অক্ষয়। করোনাভাইরাস মহামারির কারণে ভারতের পাসপোর্ট পেতে দেরি হয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১০

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৫

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৬

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৭

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৮

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৯

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

২০
X