বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সুহানার প্রথম ইন্টারভিউ নিয়ে কী বললেন শাহরুখ

সুহানা খান ও শাহরুখ খান। ছবি : সংগৃহীত
সুহানা খান ও শাহরুখ খান। ছবি : সংগৃহীত

সুহানা খান, নিজের নামে তেমন পরিচিত না হলেও শাহরুখ কন্যা হিসেবে সবার কাছেই পরিচিত। যদিও কিছুদিন পরেই বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবিতে দেখা যাবে তাকে। খুব শিগগিরই ছবিটি মুক্তি পাবে।

তবে এর আগেই আলোচনায় এসেছেন সুহানা। সম্প্রতি একটি বই প্রকাশ অনুষ্ঠানে দেখা যায় তাকে। সেখানে সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন তিনি। সবাই জানে শাহরুখ খানের গুছিয়ে কথা বলার সুখ্যাতি রয়েছে। এবার সেই সুখ্যাতিতে ভাগ বসালেন শাহরুখ কন্যা!

অনুষ্ঠানে মা গৌরী খানকে নিয়ে কথা বলতে শোনা যায় সুহানাকে। সুহানার এই ভিডিও দেখে ভক্তরা সবাই তাকে বাবা শাহরুখের সঙ্গে তুলনা করেছেন। সবারই মত, সুহানা শাহরুখের মতোই কথা বলায় বেশ পটু। কেউ লিখেছেন, ‘সুহানা এক্কেবারেই বাবার মতো’। কারোর মন্তব্য, ‘কী সুন্দর করে কথা বলে, ঠিক বাবার মতোই’।

এ বিষয়ে বাদ যায়নি গৌরী খানও। সুহানার সেই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি শাহরুখের সঙ্গে প্রথম যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম সেটি ছিল একটি বই প্রকাশ অনুষ্ঠান, আর এখন এই একই ধরনের আরও একটি অনুষ্ঠানে সুহানাকে কথা বলতে দেখে আমার মনে হয়েছে যেন জীবন পূর্ণ হয়েছে!’

গৌরীর দেওয়া এই পোস্ট শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘হ্যাঁ জীবনের বৃত্ত পূর্ণ হয়েছে। আমাদের ছেলে-মেয়েরা সেটি সম্পূর্ণ করতে সাহায্য করছে। তুমি ওদের তিনজকে খুব সুন্দর করে বড় করেছো, ওদের শিক্ষিত করেছ ও মর্যাদা শিখিয়েছ এবং ভালোবাসা ভাগ করে নিতে শিখিয়েছ। সুহানা ভীষণ স্পষ্টভাষী তবে ডিম্পলটা কিন্তু আমার!’

সুহানা খানের প্রথম ছবি ‘দ্য আর্চিস’ এই বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে। জোয়া আখতার পরিচালিত এই ছবিতে খুশি কাপুর, অগস্ত্য নন্দারও অভিষেক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X