বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

প্রথমবার একসঙ্গে শাহরুখ-রজনীকান্ত

শাহরুখ খান ও রজনীকান্ত I ছবি: সংগৃহীত
শাহরুখ খান ও রজনীকান্ত I ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমার দুই মহাতারকার নাম একসঙ্গে উচ্চারিত হলেই যে উত্তেজনার পারদ চড়বে, তা বলাই বাহুল্য। এতদিন ছিল কেবল জল্পনা আর ইঙ্গিত—এবার যেন বাস্তবের দোরগোড়ায় দাঁড়িয়ে সেই স্বপ্ন। রজনীকান্তের সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করতে চলেছেন শাহরুখ খান, এমন বিস্ফোরক তথ্যই সম্প্রতি ফাঁস করলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এক সাক্ষাৎকারে নিজের পরবর্তী ছবি নিয়ে কথা বলতে গিয়ে মিঠুন জানান তার আসন্ন ছবি ‘জেলার ২’। এখানে তিনি একাই নন, বরং তার বিপরীতে অভিনয় করছেন একঝাঁক তারকা। কথায় কথায় তিনি যাদের নাম উল্লেখ করেন তারা হলেন, রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ খান, রম্যা কৃষ্ণাণ ও শিবা রাজকুমার।

তার এই মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায়, ‘জেলার ২’-এ শাহরুখ খানের উপস্থিতি শুধু গুঞ্জন নয়, প্রায় নিশ্চিত।

মিঠুনের বক্তব্য আরও ইঙ্গিত দেয় ছবির নাটকীয় সমীকরণের দিকে।

তিনি জানান, ছবিতে তিনি থাকছেন খলচরিত্রে, আর বাকি তারকারা সবাই তার বিপক্ষে। অর্থাৎ ‘জেলার ২’ হতে চলেছে একাধিক সুপারস্টারের মুখোমুখি সংঘর্ষে ভরা এক বিশাল আয়োজন।

এর আগে ২০১১ সালে শাহরুখ অভিনীত ‘রা ওয়ান’ ছবিতে রজনীকান্তের একটি ক্যামিও দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে পরে জানা যায়, অসুস্থতার কারণে সেই দৃশ্যে রজনীকান্ত সশরীরে শুটিংয়ে অংশ নেননি।

আবার ২০১৩ সালের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে গানের মাধ্যমে রজনীকান্তকে শ্রদ্ধা জানিয়েছিলেন শাহরুখ। কিন্তু একই ফ্রেমে, একই গল্পে—দু’জনকে একসঙ্গে দেখার সুযোগ এবারই প্রথম।

সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা নেলসন দিলীপ কুমার। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ১২ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X