বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজকে নেওয়ায় শাহরুখকে গাদ্দার বললেন বিজেপি নেতা

শাহরুখ খান, মুস্তাফিজুর রহমান ও বিজেপি নেতা সঙ্গীত সোম। ছবি: সংগৃহীত
শাহরুখ খান, মুস্তাফিজুর রহমান ও বিজেপি নেতা সঙ্গীত সোম। ছবি: সংগৃহীত

আইপিএলের মেগা নিলামে বড় অঙ্কের অর্থ খরচ করে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে ‘কাটার মাস্টার’-এর অন্তর্ভুক্তি নিয়ে যখন ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বসিত, ঠিক তখনই ভারতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ায় এবার শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা সঙ্গীত সোম।

শুধু তাই নয়, মুস্তাফিজুর রহমান ভারতে গেলে তাকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এই নেতা।

শাহরুখের ওপর ক্ষোভ ও ‘গাদ্দার’ সম্বোধন সম্প্রতি আইপিএলের নিলামে ৯ কোটি রুপিতে মুস্তাফিজকে নিজেদের ডেরায় টানে কেকেআর। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনার পর থেকেই শাহরুখের ওপর প্রচণ্ড চটেছেন সঙ্গীত সোম।

শাহরুখকে সরাসরি আক্রমণ করে এই বিজেপি নেতা বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না—এটা আমার প্রতিজ্ঞা। শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন।’

দেশবিরোধী আচরণের অভিযোগ সঙ্গীত সোম অভিযোগ করেন, শাহরুখ খান ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। কখনো পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা যায়, আবার কখনো মুস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এই দেশে এসব আর বরদাস্ত করা হবে না। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই।’

অতীত বিতর্ক উল্লেখ্য, এর আগেও একাধিকবার শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতে বিতর্ক তৈরি করার চেষ্টা হয়েছে। তবে এবারের আইপিএল নিলাম এবং মুস্তাফিজকে কেনাকে কেন্দ্র করে সরাসরি ‘গাদ্দার’ সম্বোধন পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।

এখন দেখার বিষয়, এই রাজনৈতিক হুমকির মুখে কেকেআর কর্তৃপক্ষ বা শাহরুখ খান কোনো প্রতিক্রিয়া জানান কি না, কিংবা মুস্তাফিজের আইপিএল যাত্রা কতটা মসৃণ হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X