বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

অক্ষয়-কঙ্গনার উষ্ণ লড়াই

কঙ্গনা রানাউত ও অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত
কঙ্গনা রানাউত ও অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী কঙ্গনা রানৌত। এ বছরের প্রথম মাসেই সিনেমাটিক ব্যাটেলে যুক্ত হয়েছেন তারা। যার ঘোষণা ২০২৪ সালেই দেওয়া হয়েছিল। গত ১৭ জানুয়ারি মুক্তি পায় কঙ্গনার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’। এরপর ২৪ জানুয়ারি মুক্তি পায় অক্ষয়ের ‘স্কাই ফোর্স’। এ দুটি সিনেমাই এখন ভারতীয় বক্স অফিসে দাপট দেখাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম ফিল্মিবিটের তথ্য অনুযায়ী, অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘স্কাই ফোর্স’ এ বছর মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়তে যাচ্ছে। ভারতীয় চলচ্চিত্র বিশেষজ্ঞ রোহিত জয়সওয়ালের মতে, ‘স্কাই ফোর্স’ অ্যাডভ্যান্স বুকিং থেকে প্রথম দিন ৭-৮ কোটি রুপি ঘরে তুলতে পারে। তবে এ অঙ্ক আরও বাড়তে পারে। কারণ দর্শক সিনেমাটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক মতামত জানাচ্ছেন।

সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুরের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি ভারতের প্রথম এবং সবচেয়ে বিধ্বংসী এয়ারস্ট্রাইকভিত্তিক চলচ্চিত্র। এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন সারা আলি খান, যাকে দেখা যায় সম্পূর্ণ এক ভিন্ন চরিত্রে। এ ছাড়া এই সিনেমার মাধ্যমে অভিনেতা বীর পাহাড়িয়ারও সিনেমা জগতে অভিষেক ঘটছে। ‘স্কাই ফোর্স’-এ আরও অভিনয় করেছেন নিমরৎ কৌর ও শারদ কেলকারের মতো প্রতিভাবান তারকা। সিনেমাটি ভারতের সশস্ত্র বাহিনীর বীরযোদ্ধাদের সম্মানে নির্মিত হয়েছে। এটি নির্মাণে খরচ হয়েছে ১৬০ কোটি রুপি।

এদিকে ‘স্কাই ফোর্স’ মুক্তির পর এর প্রভাব পড়েছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমার ওপর। এতে তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। তবে প্রথম দিন থেকেই সিনেমাটি বক্স অফিসে ধীরগতিতে এগোচ্ছে। মুক্তির এক সপ্তাহ পর এর আয় দাঁড়িয়েছে ১৪.৩ কোটি রুপি।

সিনেমাটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন এবং ১৯৭৫ সালের ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের ওপর নির্মিত হয়েছে। কঙ্গনা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন অনুপম খের, ভিসাক নায়ার, মহিমা চৌধুরী, মিলিন্দ সুমনের মতো তারকা। অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণের দায়িত্বেও ছিলেন কঙ্গনা রানৌত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X