বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর রূপে মৌনি

মৌনি রায় । ছবি: সংগৃহীত
মৌনি রায় । ছবি: সংগৃহীত

আসছে এপ্রিলে মৌনি রায় আপনাকে ভয় ধরিয়ে দিতে পুরোপুরি প্রস্তুত। তার পরবর্তী সিনেমা 'দ্য ভূতনি' মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৮ এপ্রিল, যা অভিনেত্রীর জন্য বহু প্রতীক্ষিত একটি ছবি। এই হরর-কমেডি ছবিতে মৌনি পর্দা ভাগ করছেন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে, যার মধ্যে রয়েছেন সঞ্জয় দত্ত, সানি সিং, পলক তিওয়ারি এবং আসিফ খান।

এই সিনেমার মাধ্যমে ডিজিটাল ক্রিয়েটর বি-ইউনিক এর বলিউডে অভিষেক ঘটবে। ছবির নির্মাতা মহাশিবরাত্রির শুভলগ্নে চলচ্চিত্রটির শিরোনাম উন্মোচন করেন, এরপর প্রকাশ করেন একটি ছোট টিজার, যা বেশ ভীতিকর ছিল। এখন নির্মাতা প্রকাশ করেছেন সিনেমায় মৌনির ফার্স্ট লুক।

ফার্স্ট লুকের পোস্টারে মৌনিকে সবুজ পোশাকে দেখা যাচ্ছে, যেখানে তার চোখও বিস্ময়করভাবে সবুজ। তার চরিত্রের নাম 'মহব্বত', তবে এর সঙ্গে থাকা ট্যাগলাইন 'পেয়ার বা প্রলয়' আপনার মনে খানিক শিহরণ জাগাবে। মৌনির এই লুক আপনাকে তার সৌন্দর্যে যেমন মুগ্ধ করবে, তেমনি তার চরিত্রের ভয়ংকর দিক আপনাকে আতঙ্কিতও করবে।

'দ্য ভূতনি'র প্রথম লুক প্রকাশের পর থেকেই মৌনি প্রচুর প্রশংসা পাচ্ছেন। নেটিজেনরা তার ভিন্নধর্মী চরিত্রে কাজ করার সাহসিকতার জন্য তাকে প্রশংসা করছেন।

'দ্য ভূতনি' মুক্তির পর মৌনি রায়কে দেখা যাবে 'সালাকার' ছবিতে, সেখানে তিনি পরিচালক ফারুক কবীর এর সঙ্গে কাজ করবেন। তবে ছবিতে চরিত্রগুলো সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে যে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১০

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১১

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১২

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৩

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৪

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৫

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৬

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৮

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

২০
X