বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মুকুলের মৃত্যুতে যা বললেন ভাই রাহুল 

মুকুলের মৃত্যুতে যা বললেন ভাই রাহুল 

বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। শুক্রবার রাতে মারা গেছেন এই অভিনেতা। এদিকে মুকুলের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। তবে গত ৮-১০ দিনে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। অভিনেতার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতা মনোজ বাজপেয়ী। এবার ভাইয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা রাহুল দেব।

এই অভিনেতা লিখেছেন, “গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন।” মুকুল তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন।

রাহুল আরও লিখেছেন, “মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও তাকে মনে করবে। দয়া করে বিকেল পাঁচটায় তার শেষকৃত্যে যোগ দিন।”

জানা গেছে, দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা জানাননি রাহুলও। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউডের তারকারা।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। এই নভিনেতা হিন্দি ছাড়াও মালায়ালাম, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিতেও কাজ করেছেন। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X