কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

২ শতাধিক অভিবাসী নিয়ে নৌকাডুবি, ৭ জনের মৃত্যু

অভিবাসীবাহী নৌকাডুবি। পুরোনো ছবি
অভিবাসীবাহী নৌকাডুবি। পুরোনো ছবি

দুই শতাধিক অভিবাসী নিয়ে আফ্রিকা উপকূলে একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাম্বিয়ার উপকূলে অভিবাসনপ্রবণ একটি সমুদ্রপথে নৌকা ডুবে অন্তত সাতজন নিহত হয়েছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটিতে ২০০ জনের বেশি অভিবাসী ছিলেন। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের কাছাকাছি এলাকায় নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার পর এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের অনেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে মধ্যরাতের পরই গাম্বিয়ান নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। এ অভিযানে একাধিক নৌবাহিনীর জাহাজের পাশাপাশি একটি মাছ ধরার নৌকাও সহায়তা করে। পরে ডুবে যাওয়া নৌকাটিকে একটি বালুচরে আটকে থাকতে দেখা যায় বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন গাম্বিয়ার নাগরিক নন। তাদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছাতে ইচ্ছুক অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জন্য গাম্বিয়া একটি গুরুত্বপূর্ণ যাত্রাবিন্দুতে পরিণত হয়েছে। এখান থেকে নৌপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করেন অনেকেই, যা ইউরোপে প্রবেশের একটি প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪৬ হাজারের বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। তবে মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাস জানিয়েছে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে ২০২৪ সালে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

অন্যদিকে, ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্যমতে, ২০২৫ সালের প্রথম ১১ মাসে পশ্চিম আফ্রিকা রুট দিয়ে ইউরোপে অবৈধ অভিবাসন ৬০ শতাংশ কমেছে। সংস্থাটি বলছে, যাত্রা শুরুর দেশগুলোতে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থার কারণেই এ হ্রাস দেখা গেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X